পাঠশালা / আন্তর্জাতিক পাঠশালা

আলোচনা : বিভিন্ন পত্রপত্রিকায়।

The Statesman 08 October, 2012 : Notebook. Tagore’s critics

For many years – much before the nationwide celebration of 150th birth anniversary year of Rabindranath Tagore – the proportion of critics (including the sensation-mongers and tendentious breed) has been dwindling. But posterity cannot be deprived of the criticism of Tagore – some indeed were genuine and benign in approach. A teacher of Bengali language and literature at the Sajanikanta Mahavidyalaya, Ananya Ghosh, did a highly informative survey of Tagore’s plays in a little magazine, Antorjatik Pathsala, whose editor Amit Roy (also a college teacher) deserves praise for braving the consumerist threat on the cognoscenti in bringing out a quarterly exclusively for essays. The current issue focuses on the unknown aspects of the poet. Eminent critics of Tagore in the early and mid-20th century were his once close friend Dwijendralal Roy (found obscenity in the play Chitrangada – ‘Obscenity deserves hatred, he wrote), Mohitlal Majumdar (“the love of Chitrangada was” very much a matter of business’ and Arjuna behaved cadaverously). Arabindo Poddar, (“Thoughts encapsulated in Tagore’s plays are not based on sense of well-being and the division between ethics and anti-ethics”) and Edward Thompson (“Rabindranath’s purity of purpose … trembles on the bog of lubricity”). The critics had logic but often had freaks of irrationality. Nonetheless, their scholarship was beyond question.

There are other relevant and scholastic issues, touched upon in other articles such as a scan of Tagore’s collection of lyrics in three volumes of Gitabitan by Anirban Roy and the poet’s musings of life sciences by Shampa Chakraborty.

আজকাল। ১৮ মার্চ ২০১৩। আয়না । পিতা রবীন্দ্রনাথ।

আমার মিস্টি বেলুরানির চিঠি পেয়ে তখুনি বাড়ি চলে যেতে ইচ্ছে করছিল। আমার জন্য তার আবার মন কেমন করে – তার তো ওই একটুখানি মন, তার আবার কী হবে?’ পিতা রবীন্দ্রনাথ কন্যা বেলাকে চিঠি লেখা অভ্যাস করিয়েছিলেন। কন্যার চিঠি পেয়ে পিতৃহৃদয় আকুল হয়ে পত্নীকে চিঠি লিখে জানিয়েছিলেন তাঁর মনের কথা। ব্যক্তিজীবনে পিতা হিসেবে তাঁকে সুখের পাশাপাশি অনেক দুঃখও সইতে হয়েছিল। ‘পিতা রবীন্দ্রনাথ’ নিয়ে কল্যাণ মুখোপাধ্যায়ের নাতিদীর্ঘ রচনাটি পাওয়া গেল আন্তর্জাতিক পাঠশালা পত্রিকার সদ্যপ্রকাশিত বার্ষিক সংখ্যায়। অমিত রায় সুসম্পাদিত সংখাটিতে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ চর্চার পাশাপাশি রাসেলের দর্শন, সুন্দরবনের লোক খেলাধুলা, চা-বাগানের মুণ্ডা জীবন কথা, রবীন্দ্রনাথের ডাকঘর ও মুক্তধারা নাটক, বাংলা সাহিত্যে বাঙালির বীরত্ব, ভারতের শিক্ষা মানচিত্রের ক্রমবিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ পেয়েছে।

এই সময়। ২৪ মার্চ ২০১৩। ভাবনাপত্র।

‘সিনেমার ভাষা বা ভাষা থেকে, অকথিত ইতিকিথা থেকে কথাসাহিত্যের কথকতা, কবির সঙ্গে আড্ডার চণ্ডীমণ্ডপ, গণ আর লোকসমাজ ভাবনার সঙ্গে সঙ্গীত, চা-বাগানের আখ্যান এবং অর্থনীতির ব্যাখ্যান’ – এসবই পাওয়া যাবে আন্তর্জাতিক পাঠশালা পত্রিকাটির অক্টোবর-ডিসেম্বর, ২০১২ সংখ্যায়। আছে স্বামী বিবেকানন্দকে নিয়ে দুটি প্রবন্ধ, রবীন্দ্রনাথকে নিয়ে তিনটি। বাদল সরকারের কিছু অন্য দিক নিয়ে স্মৃতিচারণ করেছেন প্রদীপ দত্ত, উদারবাদী অর্থনীতির হালহকিকতের খোঁজ নিয়েছেন রতন খাসনবিশ।

আনন্দবাজার পত্রিকা। ২৭ এপ্রিল ২০১৩। পুস্তক পরিচয়

‘সিনেমার ভাষা বা ভাষা থেকে, অকথিত ইতিকিথা থেকে কথাসাহিত্যের কথকতা, কবির সঙ্গে আড্ডার চণ্ডীমণ্ডপ, গণ আর লোকসমাজ ভাবনার সঙ্গে সঙ্গীত, চা-বাগানের আখ্যান এবং অর্থনীতির ব্যাখ্যান’ – এসবই পাওয়া যাবে আন্তর্জাতিক পাঠশালা পত্রিকাটির অক্টোবর-ডিসেম্বর, ২০১২ সংখ্যায়। আছে স্বামী বিবেকানন্দকে নিয়ে দুটি প্রবন্ধ, রবীন্দ্রনাথকে নিয়ে তিনটি। বাদল সরকারের কিছু অন্য দিক নিয়ে স্মৃতিচারণ করেছেন প্রদীপ দত্ত, উদারবাদী অর্থনীতির হালহকিকতের খোঁজ নিয়েছেন রতন খাসনবিশ।

আজকাল। ১৭ জুন ২০১৩। আয়না : পায়ের তলায় সর্ষে।

মূলত কার্টুন শিল্পী হিসেবেই পরিচিত দেবাশিস দেব। কিন্তু ভ্রমণে গেলে তাঁর খসড়াখাতায় চকিত টানে ভরে ওঠে নানান দৃশ্যসুখ চিত্র। আন্তর্জাতিক পাঠশালা পত্রের বিশেষ ক্রোড়পত্র ‘পায়ের তলায় সর্ষে’তে ধরা দিয়েছে বেশ কিছু মূল্যবান প্রবন্ধ ও চিত্র। দেবাশিসের স্কেচের সঙ্গে রয়েছে তাঁর বেড়ানোর কিছু মধুর অভিজ্ঞতার বিবরণ। ক্রোড়পত্রটিতে আন্তর্বিদ্যাচর্চার আলোকে ভ্রমণকে নানান চোখে দেখা হয়েছে। বাংলা সাহিত্যে ভ্রমণ, ইকো-ট্যুরিজম, ঠাকুরবাড়ির মহিলাদের ভ্রমণকথা, হিমালয় ভ্রমণ, ভ্রমণ পত্রিকার পাশাপাশি ভ্রমণ পাঠক্রম নিয়েও প্রবন্ধ রয়েছে। লিখেছেন সুমন মুখোপাধ্যায়, তাহারিনা নাসরিন, কাকলি বিশ্বাস, অচিন মিত্র প্রমুখ। অন্য বিভাগীয় লেখার মধ্যে রাকা মাইতির ‘বৃন্দাবনের পশু-পাখি’ লেখাটি উল্লেখ্য। কপোতাক্ষী সুর ও শুভেন্দু দাশ্মুন্সীর সম্পাদনায় পত্রিকাটির প্রধান সম্পাদক অমিত রায়।

আনন্দবাজার পত্রিকা। ২১ সেপ্টেম্বর ২০১৩। পুস্তক পরিচয়

আন্তর্জাতিক পাঠশালা ‘য় (প্রধান সম্পাদক : অমিত রায়) চিন্তাউদ্রেককারী প্রবন্ধাদি ছড়ানো রয়েছে ‘বিশেষ ক্রোড়পত্র : ‘পায়ের তলায় সর্ষে’য়, এবং ‘পরিভাষা পরিচয়’, ‘সাহিত্যচর্চা’, ’ভূ-বিদ্যাচর্চা’, ‘নানা পথ নানা ধারা’, ‘ব্যক্তিত্ব’, ‘সমসাময়িক’-এ।

আজকাল। ০৯ ডিসেম্বর ২০১৩। আয়না : কার্টুন-কমিকস।

মঅমিত রায় সম্পাদিত আন্তর্জাতিক পাঠশালা-র বিশেষ ক্রোড়পত্রের বিষয় ‘কার্টুন ও কমিকস’। কমিকসের সংজ্ঞা, ইতিহাস, শিক্ষা, দর্শন নিয়ে অভিজিৎ সুকুলের প্রবন্ধ দিয়ে ক্রোড়পত্রের শুরু। কমিকসের ইতিহাস নিয়ে লিখেছেন ইন্দ্রনীল কাঞ্জিলাল, নতুন প্রযুক্তিতে কমিকস আঁকার সুবিধা-অসুবিধার কথা শুনিয়েছেন সুমিত রায়। বাংলা কমিকসের পথিকৃৎ্ কাফি খাঁ-কে নিয়ে লেখাটি সত্যি গুরুত্বপূর্ণ। নারায়ণ দেবনাথের কমিকস সংগ্রাহক শান্তনু ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সৌমেন্দু দাশ্মুন্সী। তবে বিশেষভাবে উল্লেখ্য, বাংলা কার্টুন নিয়ে শুভেন্দু দাশগুপ্তের প্রবন্ধটি।

পাঠশালা / আন্তর্জাতিক পাঠশালা

আলোচনা : বিভিন্ন পত্রপত্রিকায়।

আনন্দবাজার পত্রিকা। ২২ মার্চ ২০১৪। পুস্তক পরিচয় ।

কার্টুন ও কমিকস নিয়ে আন্তর্জাতিক পাঠশালা-য় (প্রধান সম্পা : অমিত রায়) বিশেষ ক্রোড়পত্র। ‘বাংলা কার্টুন’ নিয়ে শুভেন্দু দাশগুপ্ত ‘সেই ১৮৭২ সাল থেকে এই ২০১৩ পর্যন্ত কখনও না থেমে বাংলা কার্টুন আঁকা হয়ে চলেছে। ছাপা হয়ে চলেছে। প্রায় ১২০ জনের মতো বাংলা কার্টুন আঁকিয়ের খোঁজ পাওয়া গেছে।‘

আজকাল। ২৮ জুলাই ২০১৪। আয়না : নির্জন সৈকতে।

সাহিত্যে শব্দ নিয়ে ব্যাখ্যা করেন সাহিত্যিক। চলচ্চিত্রে মুলত ছবি আর শব্দ দিয়ে সেই কথাই বুঝিয়ে দেন পরিচালক। সমুদ্রকে জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে চেয়েছিলেন কালকুট এবং তপন সিংহ। কীভাবে সবুদ্র সৈকতে বসে মানুষের মনের নির্জন সৈকতটাকে খুঁজে পান দুজনেই, সেটাই ‘নির্জন সৈকত’ নিয়ে আলোচনায় বলতে চেয়েছেন রাখি মিত্র। সদ্যপ্রকাশ আন্তর্জাতিক পাঠশালা প্ত্রের বিশেষ ক্রোড়পত্র ‘ সিনেমার পাঁচ কথা’-র অন্যতম প্রবন্ধ ‘জন, জনতা আর নির্জনতার সৈকত’। এ ছাড়াও রয়েছে উদয়শঙ্করের ‘কল্পনা’ নিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়, রবীন্দ্র চিন্তায় চলচ্চিত্র নিয়ে শুভেন্দু দাশ্মুন্সী, ১৯৪০-এর দশকের বাংলা চলচ্চিত্র নিয়ে সোমা পাল চাকীর নিবন্ধ। অন্যান্য নিবন্ধের মাধ্যে উল্লেখ্য, পুরুলিয়ার ছৌনাচ, বাঁকুড়া জেলার গান এবং রবীন্দ্রনাথের বর্ষার গানের অন্তরঙ্গ ও ভিন্নতর পাঠ।

এই সময়। ০৪ জানুয়ারি ২০১৫। অনুপত্রিকা।

এই পত্রিকার (আন্তর্জাতিক পাঠশালা ) এপ্রিল-সেপ্টেম্বর ২০১৪ সংখ্যার মুল অংশে দশটি বিভাগ। এই অংশে বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্তকে নিয়ে আলচনা করেছেন সঙ্গীতা মিত্র। উৎপল দত্তের নাটক ‘এবার রাজার পালা’ নাটকটির প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করেছেন শর্বরী নন্দী। রয়েছে বাঁকুড়া জেলার সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে একটি প্রবন্ধ। এ ছাড়া পত্রিকার ক্রোড়পত্রে আলোচিত হয়েছে এমন বেশ কিছু বাঙালি সাহিত্যিকের কথা যাঁরা ততটা পরিচিত নন। যেমন উনিশ শতকের ঢাকার কবি কায়কোবাদ বা বিংশ শতকের বিমল প্রতিভা দেবী।

আনন্দবাজার পত্রিকা। ২৭ এপ্রিল ২০১৩। পুস্তক পরিচয়

কবিতা কথাসাহিত্যের উপেক্ষিত শিল্পী ও শিল্পকথা নিয়ে আন্তর্জাতিক পাঠশালা ‘য় (প্রধান সম্পাদক : অমিত রায়) বিশেষ ক্রোড়পত্র ‘অনালোকিত কথাকাব্যলোক’। তাতে বিমল্প্রতিভা দেবী, হেমচন্দ্র বাগচী, সাবিত্রী রায়, সত্যপ্রিয় ঘোষ, ভাস্কর চক্রবর্তী, বা এমন আরও উপেক্ষিত প্রতিভাময় সাহিত্যিকদের নিয়ে আলোচনা।

আজকাল। ২৫ মে ২০১৫। আয়না : টাকার মুদ্রণ।

টাকা তৈরির কাগজ, কালি এবং মুদ্রণ-পদ্ধতি অন্য মুদ্রণের মতো একইরকম নয়। শতকরা ৭৫ ভাগ সুতি এবং ২৫ ভাগ লিনেন দিয়ে তৈরি বিশেষ কাগজে ছাপা হয় ভারতীয় টাকা। সেই কাগজের মধ্যে থাকে রোসেন্ট সুরক্ষা সূত্র, জলছাপ এবং লাল-নীল ফাইবার।এবং মুদ্রণের সময়েও ব্যবহার করা হয় তিনটি কৌশল। টাকাকে সুরক্ষা দেওয়ার জন্য কীভাবে অত্যাধুনিক মুদ্রণের ব্যবস্থা করা হয়, তাই নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে সদ্যপ্রকাশ আন্তর্জাতিক পাঠশালা পত্রিকার বার্ষিক সংখ্যায়। পত্রিকার চরিত্র অনুযায়ী বেশ কিছু ভালো প্রবন্ধ ছাড়াও রয়েছে গল্প, উপন্যাস, স্মৃতিকথা ও কবিতা। ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়ের ‘সুন্দরবন স্মৃতিকথা’ এবং সাধক ভাবের খাঁটি বাউলিনী গায়িকা পার্বতী বাউলকে নিয়ে উত্তর বিশ্বাসের লেখাটি চমকপ্রদ। প্রধান সম্পাদক অমিত রায়ের উপন্যাস ‘এক্কা-দোক্কা চিনিয়ে দেবে আর এক প্রাবন্ধিককে।

আনন্দবাজার পত্রিকা। ০৪ জুলাই ২০১৫। পুস্তক পরিচয়

রবীন্দ্রনাথ থেকে পরিবেশ, এমন নানা বিষয়ে চর্চা নিয়ে বেরিয়েছে আন্তর্জাতিক পাঠশালা ‘র (প্রধান সম্পাদক : অমিত রায়) বার্ষিক সংখ্যা। তাতে সুন্দরবন চর্চা-য় বাংলায় ইসলাম ধর্মের প্রসারে গাজিদের ভূমিকার অনালোকিত অধ্যায়্ নিয়ে লিখেছেন সুজিত সুর : ‘সুন্দরবনে : ইসলামের প্রসার : গাজি সম্প্রদায় ও দক্ষিণ রায়’।

এই সময়। ০৭ ­ ফেব্রুয়ারি ২০১৬। অনুপত্রিকা।

এই পত্রিকার (আন্তর্জাতিক পাঠশালা ) বিষয়গুলি হল – ইতিহাসচর্চা, চিন্তা চর্চা, সাহিত্যচর্চা, লোকসংস্কৃতিচর্চা, জনপ্রশাসন, পরিভাষা পরিচয় ইত্যাদি। সঙ্গে রয়েছে বিশেষ ক্রোড়পত্র বিষয় ‘নিতি নীতি’। পত্রিকা শুরু হয়েছে আমিনুল ইসলামের লেখা প্রবন্ধ ‘মোশাররফের গো-জীবন ও সমকালের রাজনীতি’, সাহানারা খাতুন লিখেছেন ‘বৌদ্ধযুগে নারীভাবনা’ নিয়ে। তাপস রায়ের প্রবন্ধের নাম ‘বাংলার মন্দিরগাত্রে বিদেশ-বিভুঁই’। মিলি দত্তপাল হত্যা সংক্রান্ত নৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। রূম্পা চক্রবর্তী লেখেছেন, ‘নারীবাদী আন্দোলনের রূপরেখা’ নিয়ে।